নিখোঁজের ৫ দিন পর রাস্তার পাশ থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪

লাশ উদ্ধার রাজধানীর কদমতলীতে নিখোঁজের ৫ দিন পর রাস্তার পাশ থেকে ইউসুফ আলী (৭৪) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কদমতলী থানার রায়েরবাগ খানকাশরীফ রোডে রহমান সুপার মার্কেট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কদমতলী থানার এসআই রফিকুল ইসলাম এই তথ্য জানান।

ইউসুফ আলীর মেয়ের জামাতা জুয়েল জানান, ‘ইউসুফ আলী কদমতলী হাবিবনগর খানকা শরীফ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি ওই এলাকায় আসাদ মিয়ার বাড়িতে নৈশপ্রহরী হিসেবে প্রায় তিন বছর যাবৎ চাকরি করতেন। গত ১৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে কর্মস্থলের যাওয়ার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। পরদিন কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তার কোনও সন্ধান পাওয়া যায়নি।’  

কদমতলী থানার এসআই রফিকুল ইসলাম জানান, ‘শনিবার সকালে কদমতলী থানাধীন রায়েরবাগ খানকাশরীফ রোডে রহমান সুপার মার্কেট এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় নিহতের মেয়ের জামাতা জুয়েল তার শ্বশুরকে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইউসুফ আলীর শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাকে অন্য কোনেও উপায়ে হত্যা করা হয়েছে কিনা, তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’

/এআইবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে