ধর্ষণের শিকার প্রতিবন্ধী ও তার নবজাতকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ০০:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৬:০৯
image

ধর্ষণের শিকার হয়ে আলেয়া নামে এক প্রতিবন্ধী ও তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। রাজধানীর চকবাজার থানার পোস্তা এলাকায় ধর্ষণের ওই ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় নবজাতক কিশোরীর মৃতদেহ তার বাবার কাছে বুঝিয়ে দিয়েছে পুলিশ। 

কিশোরীর বাবা জানান, ‘গত ৭ মাস আগে পোস্তায় ফুফুর বাসায় ছিল আলেয়া, সেখানে বাক প্রতিবন্ধী আমার মেয়েকে তার ফুফা ধর্ষণ করলে সে অন্তঃসত্ত্বা হয়। অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই নবজাতকটি বেলা সোয়া ১১টায় মারা যায়, আর তার মা মারা যায় দুপুর ২ টায়।’ 

চকবাজার থানার ঐ মামলার তদন্তকারী কর্মকর্তা  উপ পরিদর্শক মো. আব্দুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামি শহিদকে গ্রেফাতর করা হয়েছে। সে বর্তমানে কারাগারে রয়েছে। আমরা নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ করেছি।

আলেয়ার বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে। গাজীপুরের শখীপুরে পরিবারের সঙ্গে থাকতেন। দু’ভাই দু বোনের মধ্যে সে ছিল বড়। 

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের