বিমানবন্দরে অস্ত্র পরীক্ষার সময় কর্মকর্তা গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৭, ১৭:৫৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১৮:৫৮

বিমানবন্দরে অস্ত্র পরীক্ষার সময় কর্মকর্তা গুলিবিদ্ধ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম ব্যাগেজ কাউন্টারের সামনে ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার সকালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক প্রতিনিধির প্রটোকল কর্মকর্তার অস্ত্র পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এএসপি তারিক আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

এএসপি তারিক আহমেদ বলেন, ‘রবিবার সকাল ৯ টার দিকে ইইউ প্রতিনিধি ফেরিরেকা শাহজালাল বিমানবন্দর আসেন। তার সঙ্গে তিন জন প্রটোকল কর্মকর্তা ছিলেন। নিরাপত্তা তল্লাশির সময় ইইউ প্রতিনিধির প্রথম প্রটোকল কর্মকর্তা সানকোয়েস্ত সঙ্গে থাকা অস্ত্রটি বিমানবন্দরের কর্মকর্তাদের পরীক্ষার জন্য দেন। এ সময় আগ্নেয়াস্ত্রের একটি গুলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলামের ডান পায়ে বিদ্ধ হয়। এ ঘটনায় আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। ঢাকার ইইউ দূতাবাসের কাছ থেকে একটি স্বীকারোক্তি নিয়ে ওই প্রটোকল কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

গুলিবিদ্ধ রবিউল ইসলামকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই কর্মকর্তা জানান।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম