বিচারপতি মানিকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ

বাংলাট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৪

 

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাকে রাজাকার বলার ঘটনায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা মহনগর হাকিম এ কে এম মাইনুদ্দিন সিদ্দিকী এই খারিজ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী শেখ তানভির রেজা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

বেঞ্চ সহকারী বলেন, ‘আজ মামলাটির সমন ফেরত আসার দিন ধার্য থাকলেও বাদী আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে এই মামলায় কোনও পদক্ষেপও নেয় হয়নি। এছাড়া এ পর্যন্ত মামলার তিনটি ধার্য তারিখের কোনও তারিখে আসামি আদালতে উপস্থিত হননি।’

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৫ মার্চ ২০১৭ রাত  ১১টায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টক শোতে  সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৯৭১ সালে শান্তি কমিটির আত্মস্বীকৃত সদস্য ও একজন রাজাকার।’ তার ওই বক্তব্যের পর ২৯ মার্চ বাংলাদেশ আইন সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রো বার সমিতির সাবেক সভাপতি আরফান উদ্দিন খান বাদী হয়ে দণ্ডবিধি ৫০০/৫০১ ধারায় ঢাকা মহানগর হাকিম আদালতে শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মানহানির  মামলা দায়ের করেন।  

 

 

/টিএ/জেবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান