বিবিএ পড়া শেষ না করেই যুক্তরাষ্ট্র চলে যায় আকায়েদ

নুরুজ্জামান লাবু
১২ ডিসেম্বর ২০১৭, ২১:২১ আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:২৯

 

 আকায়েদ উল্লাহ নিউ ইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহ ধানমন্ডি কাকলী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানিয়েছেন তার মামাতো ভাই আবদুল আহাদ। তিনি আরও বলেন, ‘এরপর আকায়েদ পিলখানাস্থ মুন্সী আবদুর রউফ স্কুল অ্যান্ড কলেজ (বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ) ও ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছে। ঢাকা সিটি কলেজের ছাত্র থাকাবস্থায় ২০১১ সালে সে তার ভাই-বোনদের নিয়ে যুক্তরাষ্ট্র চলে যায়।’ মঙ্গলবার রাতে মোবাইলফোনে জানতে চাইলে আবদুল আহাদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

এদিকে, আকায়েদের স্ত্রীর এক বান্ধবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসএসসি পাসের পর আকায়েদ পিলখানাস্থ মুন্সী আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়, সেখানে এসএসসি ও এইচএসসি পাস করে। এরপর সে ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ-তে ভর্তি হয়। কিন্তু বিবিএ শেষ না করেই ২০১১ সালে যুক্তরাষ্ট্রে চলে যায়।’ তিনি আরও বলেন, ‘২০১৩ সালে নিউ ইয়র্কে তার বাবা মারা যান। এরপর থেকে আকায়েদ নামাজ পড়া শুরু করে।’

আকায়েদের স্ত্রীর ওই বান্ধবী জানান, ‘আকায়েদরা তিন ভাই, দুই বোন। তারা ২০১১ সালে পাঁচ ভাই-বোনই যুক্তরাষ্ট্রে চলে যায়। এর আগে তারা  হাজারীবাগ এলাকায় থাকতো। এখানেই সে বড় হয়েছে। ওই সময় আর দশটি সাধারণ ছেলের মতোই পড়াশোনা করে ও বেড়ে ওঠে।’ তিনি আরও জানান, ‘প্রতিদিন সকালে আকায়েদকে মোবাইলফোনে কল দিয়ে  ঘুম থেকে জাগিয়ে দিতেন আকায়েদের স্ত্রী। সোমবারও ফোন করে জাগিয়ে দিয়েছেন। এ সময় তাদের একটু কথা হয়েছে।’

আকায়েদের শ্যালক হাফিজ মাহমুদ জয় বাংলা ট্রিবিউনকে বলেন, আকায়েদ এই বছরের সেপ্টেম্বর মাসে ঢাকা আসে। তখন সে নামাজ পড়তো। তখন তাকে ধর্মকর্ম করতে দেখেছি। সে আর দশটা সাধারণ মানুষের মতোই চলতো।’

উল্লেখ্য, সোমবার (১১ ডিসেম্বর) সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের কাছে পোর্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটে। এর সঙ্গে আকায়েদ উল্লাহ নামে এক বাংলাদেশি যুবকের সংশ্লিষ্টতা পায় নিউ ইয়র্ক পুলিশ। বিস্ফোরণে তার শরীরপুড়ে যাওয়ার পাশাপাশি জখম হয়েছে। এখন সে হাসপাতালে।

আকায়েদের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়। পরে আকায়েদ স্থায়ী মার্কিন নাগরিক হিসেবে নিউ ইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে। সেখানে ড্রাইভিংয়ের কাজ করতো সে।

আরও পড়ুন: আকায়েদ যুক্তরাষ্ট্রের ‘হোম গ্রোন’ সন্ত্রাসী, জানিয়েছে বাংলাদেশ

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রফেশনালে আবেদন ১৫ নভেম্বর পর্যন্ত
একদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখন
একদিনে তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, কোথায় কখন
রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
রোহিঙ্গাদের জন্য ৭ হাজার ৫৩৮ কোটি টাকা দিয়েছে যুক্তরাজ্য: সারাহ কুক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ২০২৩ সালে সৌদিতে নিহত বাংলাদেশির স্বজনদের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক