দুর্নীতির মামলায় জামিন পেলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৩৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ২১:৪০

দুর্নীতির মামলায় জামিন পেলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা মানিলন্ডারিং আইনে দুদকের দায়ের করা  মামলায় ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রবিবার  ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিন মঞ্জুরের এই আদেশ দেন। প্রসিকিউশন শাখার উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে সুভাষ চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর জামিন মঞ্জুর করেন। 

আসামি সুভাষ চন্দ্র সাহার বিরুদ্ধে দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৩৬৭ টাকার উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণের তথ্য গোপন করার অভিযোগ এনে, গত ২৪ অক্টোবর রাজধানীর বংশাল থানায় দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ বাদী হয়ে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায়  মামলাটি দায়ের করেন ।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম