মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ১৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৭, ২৩:০৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২২:২২

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ আটক ১৫ রাজধানীর ভাষানটেক থেকে ভাষানটেক থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মিনহাজুল আবেদিনসহ ১৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভাষানটেকের পিআরপি স্কুলের পেছনসহ বেশ কয়েকটি মাদক স্পটে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর ছাব্বির আহম্মদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘আটকৃতদের রাত সাড়ে ১০টার দিকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকজনের কাছ থেকে মাদকদ্রব্য ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে। আমরা তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’ তিনি বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

/এআরআর/এমপি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম