রাজধানীতে এক রাতে আটক ৫৬ ছিনতাইকারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৭, ১০:৫৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৫০

রাজধানীতে এক রাতে আটক ৫৬ ছিনতাইকারী রাজধানীতে এক রাতে ছিনতাইকারী চক্রের ৫৬ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে ছুরি, চাইনিজ কুরাল ও চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে ডিবি যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, `ঢাকা শহরে ছিনতাই বেড়েছে। সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় আমরা কমিশনারের নির্দেশনায় ড্রাইভের সিদ্ধান্ত নেই। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান ৫৬ জনকে আটক করা হয়েছে। যাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, আবার নতুন করেও মামলা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে ৫৬ ছিনতাইকারী, টানাপার্টি আটকের কারণে নগরবাসীর মনে স্বস্তি ফিরবে।  ডিবির পাশাপাশি ক্রাইম ডিভিশন ৩৫ জনের মতো ছিনতাইকারী আটক করেছে। এতে করে ছিনতাইয়ের প্রকোপ কমবে।’

ছিনতাইকারীদের সম্পর্কে আবদুল বাতেন বলেন, ‘এদের একটা বড় অংশ টানাপার্টি। যারা চলন্ত যানবাহন থেকে হেঁচড়া টানে ব্যাগ, মোবাইল নিয়ে যায়। এসব টানাপার্টির অধিকাংশ মাদকাসক্ত।’

শহরে মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ছিনতাই বেড়েছে কিনা এমন প্রশ্নে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘ছিনতাই বেড়েছে এটা সত্য। কিন্তু মাদকাসক্ত বাড়ার কারণে ছিনতাই বেড়েছে কিনা তা রিসার্চ ছাড়া বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এসব ছিনতাইকারীরা অর্গানাইজড না। দুই জন তিন জন একসঙ্গে ছিনতাই করে। আবার কখনও কখনও একা একাই ছিনতাই করে। তবে কিছু আছে যারা দেশীয় অস্ত্রসহ অনেকটা জোর করে ছিনতাই করে, যা ডাকাতির মতো।’

/এনএল/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম