আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১৭:৫৬

দুদক অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচারসহ রাজস্ব আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৪ জানুয়ারি) সকালে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

তিন পরিচারলক হলেন- আবুল কাশেম, মো. আবু সাঈদ চৌধুরী ও শাহ শফিকুল ইসলাম।

দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আবুল খায়ের গ্রুপের তিন পরিচালককে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।’

দুদক সূত্রে জানা গেছে, আবুল খায়ের গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে অবৈধভাবে শত শত কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে মালিকদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া বিদেশে অর্থ পাচার ও দেশের বাইরে বাড়ি তৈরির অভিযোগও রয়েছে।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম