শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নিখোঁজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৯:০২আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৯:২২

শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী নাসির উদ্দিনের সন্ধান চেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে যাওয়ার পথে নিখোঁজ হন তিনি। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে এ সাধারণ ডায়েরি করেন নিখোঁজের শ্বশুর আব্দুল মান্নান খান।

নিখোঁজ নাসির উদ্দিন
বনানী থানার পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন বলেন, ‘ওনার বাসা খিলক্ষেতে। সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে বনানীতে একজনের সঙ্গে দেখা করেন। এরপর মন্ত্রণালয় যাওয়ার কথা। কিন্তু দুপুরের পর থেকে উনার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা রাতে সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১২১৮) করেছেন। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করছি।’

নিখোঁজের ভায়রা নাইম আহমেদ জুলহাস জানান, নাসির শিক্ষা মন্ত্রণালয়ের গ্রহণ ও বিতরণ শাখার উচ্চমান সহকারী এবং বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের যুগ্ন সম্পাদক ছিলেন।
বনানীতে একজনের সঙ্গে দেখা করার পর মন্ত্রণালয়ে যাওয়ার কথা। বেলা ৩টার দিকে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়। এরপর আর তাকে ফোনে পাওয়া যায়নি বলে জানান নাইম আহমেদ জুলহাস। নাসির উদ্দিনের সঙ্গে কারও বিরোধ ছিল কিনা এমন কোনও তথ্য দিতে পারেননি তিনি।

/আরজে/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান