জামিন পেলেন ফরহাদ মজহার ও তার স্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০১৮, ২৩:২২আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ২৩:২৫

মিথ্যা তথ্য দিয়ে মামলা করার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তারকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিনের মেয়াদ শেষ হলে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আক্তার সোমবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ফরহাদ মজহার দম্পত্তির পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মো. আসাদুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম।

এর আগে, গত বছরের নভেম্বর মাসে ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে অপহরণের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগে ফরহাদ মজহার ও তার স্ত্রী ফরিদা আখতারের বিরুদ্ধে প্রসিকিউশন মামলা দায়েরের সুপারিশও করে।

এরপর গত বছরের ২৮ ডিসেম্বর ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আদাবর থানার নন জিআর শাখায় মজহার দম্পত্তির বিরুদ্ধে প্রসিকিউশন মামলাটি ডাকযোগে পাঠান মামলার বাদি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মাহাবুবুল ইসলাম। সেই মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে মজহার দম্পতি জামিন আবেদন করেন। পরে এই আবেদনের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

/বিআই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম