আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান মামলা: তদন্ত প্রতিবেদন ১৩ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৩৫আপডেট : ৩০ জানুয়ারি ২০১৮, ১৬:৫৯

আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান মামলা: তদন্ত প্রতিবেদন ১৩ মার্চ আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ১৩ মার্চ জমা দেওয়ায় নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যভ্রত বিশ্বাস এই আদেশ দেন। আদালতের সাধরণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনির পুলিশ (উপ-পরিদর্শক)এ তথ্য জানান।
জিআরও বলেন, ‘মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এ নতুন দিন ধার্য করেন।’
উল্লেখ্য,২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থানা আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করেন।
ওই ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম