খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে তিন প্রক্রিয়ায় এগোবেন আইনজীবীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:০২

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ফটো) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল করাসহ তিন প্রক্রিয়ায় আইনজীবীরা এগোবেন বলে জানিয়েছেন তার আইনজীবী  অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেন, ‘প্রথমে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য উচ্চ আদালতে আবেদন করবো। দ্বিতীয়ত, আপিল গ্রহণের পর জামিন আবেদন করবো। তৃতীয়ত, নিম্ন আদালতের সাজা স্থগিত চেয়ে আবেদন করবো।’ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের নিজ কার্যালয়ে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।

তবে সাজা হওয়ার পরও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘এখন নির্বাচনের প্রশ্ন নেই। কারণ এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবে সাজা স্থগিত হলে  নির্বাচনে প্রার্থী হতে তার আইনগত কোনও বাধা থাকবে না।’

রায় স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হওয়ার অনেক নজির রয়েছে উল্লেখ করে বিএনপির  এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি অনেক উপজেলা ও পৌরসভা নির্বাচনে নিম্ন আদালতে সাজা হওয়ার কারণে প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে নিম্ন আদালতের সাজা স্থগিত হওয়ায় তারা প্রার্থী হয়েছেন। অনেকে বিজয়ী হয়ে দায়িত্বও পালন করছেন।’

জয়নুল আবেদীন আরও বলেন, ‘হাইকোর্টে আপিল করতে রায়ের সত্যায়িত অনুলিপির প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে আদালতে রায়ের অনুলিপির জন্য আবেদন করেছি। তবে রায়ের অনুলিপি ছাড়াও আপিলের সুযোগ রয়েছে। এমন নজির উপমহাদেশের অনেক মামলায়ই রয়েছে।’

 

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম