রাজধানীর যাত্রবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. রাকিবুল ইসলাম (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার বন্ধু ইমরান হোসেন মুন্না আহত হয়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার কাজলা এলাকার লবণ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
রাকিবুল মাতুয়াইল পশ্চিম যাত্রাবাড়ী এলকার বাসিন্দা। তার বাবার নাম সুলতান মিয়া। রাকিবুল মাতুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, বুধবার সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার কাজলা এলাকার লবণ ফ্যাক্টরির সামনে পূর্ব শত্রুতার জের ধরে রাকিব ও ইমরানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর ৫টার দিকে রাকিবুল মারা যায়। ইমরান এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে।








