রাজধানীর শেরেবাংলা নগরে শিশুমেলার সামনে থেকে তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। বুধবার (৭ মার্চ) বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-২-এর অপারেশন অফিসার (এএসপি) ফিরোজ কাওসার।
আটক তিন জন হলেন— রাবেয়া বেগম (২০), রোকশানা (১৯) ও মো. রাকিব।
এএসপি ফিরোজ কাওসার বাংলা ট্রিবিউনকে জানান, তিন ছিনতাইকারী শিশু মেলার সামনে এক নারীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময়ে র্যাব-২-এর সদস্যরা তাদের হাতেনাতে আটক করে।
আটক তিন জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।








