রাজধানীর কদমতলীতে সড়ক দুর্ঘটনায় আফসানা আক্তার (২০) নামে এক অন্তঃসত্ত্বা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মার্চ) ভোরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আফসানার স্বামী আব্দুল আজিম কুড়িল বিশ্বরোড চৌরাস্তা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক।
জানা যায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে আজিম মোটরসাইকেলে করে তার স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে কদমতলী থানার শ্যামপুর লাল মসদিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেল স্লিপ করলে আজিমের স্ত্রী নিচে পড়ে যায়। এসময় একটি ট্রাক এসে আফসানাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় আফসানাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।








