নাখালপাড়ায় বাসায় ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৭:৫৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৯:৪৭

নাখালপাড়ায় নিহত গৃহবধূ আমেনা বেগম রাজধানীর পশ্চিম নাখালপাড়ার রসুল ভিলা নামে একটি বাড়িতে ঢুকে ওই বাড়ির মালিক আমেনা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে দিকে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটার দিকে ওই নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (ওসি) মাজাহারুল ইসলাম।
জানা গেছে, ২৮৮ পশ্চিম নাখালপাড়া ঠিকানার রসুল ভিলার মালিক ছিলেন আমেনা বেগম। ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তিনি।
রসুল ভিলা নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির একটি ফ্ল্যাটের এক ভাড়াটিয়া জানান, বাড়ির নিচতলায় কোনও ভাড়াটিয়া ছিল না। আজ বৃহস্পতিবার দুপুরে এক তরুণ ওই ফ্ল্যাট ভাড়া নেওয়ার কথা বলে দেখতে আসে। আমেনা বেগম তাকে ফ্ল্যাট দেখাতে যান। পরে আমেনা বেগমের চিৎকার শুনে আশপাশের সবাই এসে ফ্ল্যাটে তার মৃতদেহ দেখতে পান।
ওসি মাজাহারুল ইসলাম বলেন, আমেনা বেগমের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করছি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তের পর এ সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

ময়নাতদন্তের জন্য আমেনা বেগমের মৃতদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/এসজেএটিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম