শিমুল বিশ্বাসের তিন মামলার জামিন আবেদন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৬:৪৭আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৬:৪৭

নাশকতার তিন মামলায় খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত। সোমবার (১৯ মার্চ) লালবাগ থানার নাশকতা মামলায় মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী ও মতিঝিল ও বাড্ডা থানার মামলায় কায়সারুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘নাশকতার মামলা তিনটি ২০১৫ সালে দায়ের করেছিল সংশ্লিষ্ট থানা পুলিশ। ওই মামলাগুলোয় শিমুল বিশ্বাসকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আদালত তাকে প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে হাজির করলে আমরা জামিনের আবেদন করি। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।’

এদিকে, বর্তমানে শিমুল বিশ্বাসের বিরুদ্ধে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় বিভিন্ন সময়ের ৯৮টি মামলা রয়েছে। তার মধ্যে ৭০টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়েছে। বর্তমানে সাতটি মামলায় তিনি জামিনে আছেন। যেহেতু এখনও ৬৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।’

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাকে শাহাবাগ ও রমনা ও পল্টন থানার ৩ মামলায় ১৮ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

/টিএইচ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী