গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ মামলার তদন্ত প্রতিবেদন ১৮ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ২১:২৮আপডেট : ১৯ মার্চ ২০১৮, ২১:৩০

আদালত রাজধানীর গুলিস্তানে ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে গুলি ছোড়ার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে  আগামী ১৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।  ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদনের জন্য পুনরায় এই তারিখ ঠিক করেন।

সোমবার (১৯ মার্চ) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এই দিন মামলার তদন্তকারী কর্মকর্তা কোনও প্রতিবেদন জমা দেননি।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে হকার উচ্ছেদের সময় সিটি করপোরেশনের কর্মচারীদের সঙ্গে হকারদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই সময় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে গুলি ছোড়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় শাহবাগ থানা পুলিশের  উপপরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

একই ঘটনায় এক হকার বাদী হয়ে দুই ছাত্রলীগ নেতাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় পৃথক আরেকটি মামলা করেন।

দুই মামলায় আসামিরা হলো ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

/টিএইচ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান