ধানমন্ডিতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ১৬:৪০আপডেট : ২২ মার্চ ২০১৮, ১৬:৪১

ঢাকা রাজধানীর ধানমন্ডিতে চলন্ত ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আব্দুল শাকিল (১৮)।  বুধবার (২১ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. মিরাজ জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে শাকিল বালুবাহী ট্রাকের ওপর ছিল। ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় গেলে তার মাথায় বাঁধা গামছাটি বাতাসে খুলে পড়ে যাচ্ছিল। তিনি গামছাটি ধরতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাকিলের বাবার নাম মৃত মমতাজ আলী। তারা মোহাম্মাদপুরের রায়েরবাজার সাদেকখান এলাকায় ভাড়া বাসায় থাকেন।

/এআইবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান