হানিফ পরিবহনের চালক ও হেলপার ইয়াবাসহ আটক, বাস জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৭:১৬আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:২০

র‌্যাবের হাতে গ্রেফতার বাসচালক ও হেলপার ফারুক আলম ও সুমন (ছবি: সংগৃহীত) রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকা থেকে ইয়াবাসহ হানিফ পরিবহনের এক বাসচালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-২। তারা হলো ফারুক আলম (৩৯) ও সুমন (৩৩)। তাদের কাছ থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এই অভিযানের সময় বাসটি জব্দ করা হয়েছে। র‌্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি শাহিনূর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২-এর আভিযানিক দল রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন মানিক মিয়া এভিনিউ’র পূর্ব প্রান্তে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ৯ হাজার ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা র‌্যাব কর্মকর্তাদের জানান, অতিরিক্ত লাভের আশায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে তারা। দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সুকৌশলে রাজধানীসহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল তারা।

এএসপি শাহিনুর ইসলাম জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের সহযোগীদেরও ধরার চেষ্টা চলছে।

/এনএল/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের