এমপি মিজানুর রহমান ও কামরুল আশরাফ খানকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৮, ১৮:১৪আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৮:১৬

 মিজানুর রহমান ও কামরুল আশরাফ খানক ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সংসদ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য প্রধান কার্যালয়ে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য মিজানুর রহমান (খুলনা-২) ও স্বতন্ত্র সংসদ সদস্য0 কামরুল আশরাফ খান (নরসিংদি-২)। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্যা এ তথ্য জানিয়েছেন।
দুদকের এই কর্মকর্তা বলেন, ‘আজকে এই দুই সংসদ সদস্যকে চিঠি পাঠানো হযেছে। কামরুল আশরাফ খানকে ১১ এপ্রিল ও মিজানুর রহমানকে ১৬ এপ্রিল সকাল ১০টায় দুদক কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
দুদক কর্মকর্তা মো. একরামুল রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কামরুল আশরাফ সার পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত থেকে অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার নাম করে আর পৌঁছে দেননি। পরবর্তী সময়ে এগুলো বিক্রি করে দেয় অবৈধ অর্থের মালিক হয়েছেন। এই অর্থের ভাগ সরকারি লোকজনকেও দেওয়া হয়। এই অবৈধ অর্থ দিয়ে বাড়ি গাড়িসহ প্রচুর সম্পদের মালিক হয়েছেন। এ বিষয়ে অভিযোগ আসার পর প্রাথমিক অনুসন্ধান শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।’
খুলনা-২-এর সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে দুদকে উপপরিচালক মঞ্জুর মোরশদ স্বাক্ষরিত চিঠিতে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলা হয়েছে, তিনি ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারি কাজ নিজ পরিবারের সদস্যদের দিয়ে করিয়েছেন। নামমাত্র কাজ করে অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়া মাদক ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান