অসুস্থতার কারণে আদালতে হাজির করানো হয়নি খালেদা জিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ১১:৫৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১২:০০

খালেদা জিয়া (ফাইল ছবি) অসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতে হাজির করানো হয়নি খালেদা জিয়াকে। অসুস্থতাকে বিবেচনায় নিয়ে আদালত ২২ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বাড়িয়েছেন। মামলায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাজধানীর পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন নির্ধারিত ছিল। এদিন খালেদা জিয়াকেও আদালতে হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত। তবে আদালতে কারা কর্তৃপক্ষ থেকে পাঠানো ‘কাস্টডি’তে বলা হয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। তিনি আর্থ্রাইটিস রোগে ভুগছেন। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
এর আগে, গত ২৮ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিনও অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। পরে বিচারক ৫ এপ্রিল আদালতে হাজিরের নির্দেশ দেন।
মোশাররফ হোসেন কাজল বলেন, শারীরিক অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। এ কারণে তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।
দুদকের এই আইনজীবী আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে তিনি ওই মেডিক্যাল বোর্ডের পরামর্শে ওষুধ সেবন করছেন না। তাকে ব্যক্তিগত চিকিৎসক দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
মামলাটিতে বিএনপি নেতা হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খানও আসামি।

/টিএইচ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান