মোহাম্মদপুর থেকে নব্য জেএমবির ৩ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ২২:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২২:৫৭

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র তিন সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলো- কামরুল ইসলাম শাকিল ওরফে রোবট ওরফে তানজিম (২৫), জামিল উদ্দিন তুষার ওরফে রাজু হাসান (২২) এবং আল আমিন ওরফে জাহিদ (২১)।

মোহাম্মদপুর বৃহস্পতিবার দুপুরে তাদের গ্রেফতার করা হয়। সিটিটিসির উপ-কমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ তাদের কাছ থেকে ১০০টি ডেটোনেটরসহ বোমা তৈরির কাজে ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ, একটি ছুরি ও মোবাইল ফোন উদ্ধার করেছে।

সিটিটিসির কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন ধানমন্ডি-২৭ নম্বর এলাকার জেনেটিক প্লাজার সামনে অভিযান চালিয়ে নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কর্মকর্তারা জানান, কামরুল বোমা তৈরির সরঞ্জামাদি সংগ্রাহক ও সরবরাহকারী, তুষার সদস্য সংগ্রাহক আর জাহিদ সদস্য সংগ্রহের পাশাপাশি প্রশিক্ষক হিসেবে কাজ করে থাকে। তারা নব্য জেএমবি’র কথিত আমির আইয়ুব বাচ্চু’র নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হতো।

সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী গ্রেফতার হওয়া তিন জঙ্গি অস্ত্র ও বোমা আনা নেওয়ার কাজ করতো। আমরা তাদের সহযোগীদের গ্রেফতারের চেষ্টা করছি। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হচ্ছে।’

/এনএল/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম