খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৮, ১২:৫৯আপডেট : ০৯ মে ২০১৮, ১৫:০১

বন্দুকযুদ্ধ

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া ব্রিজের পাশে ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিহত হয়েছেন। নিহতের নাম নিক্সন ওরফে লেলিন ওরফে বাবু (৩৫)। মঙ্গলবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ঘটনার পর আমাদের থানা পুলিশ অজ্ঞাত ব্যক্তিকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ডিবি পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ডিবি (পূর্ব) তথ্য পায় নন্দীপাড়া ব্রিজের কাছে সন্ত্রাসীরা অবস্থান করছে। এরপর রাত অনুমানিক সোয়া তিনটার দিক ডিবির একটি দল সেখানে যায়। এ সময় পুলিশের অবস্থান বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছুড়তে শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গোলাগুলির একপর্যায়ে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। তাকে পুলিশ দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলির সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, ‘নিহত লেলিন খিলগাঁও থানার একটি হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, অস্ত্র ও মাদক আইনে দশটিরও বেশি মামলা আছে।’

তিনি আরও বলেন, ‘গত ১৯ এপ্রিল গেন্ডারিয়ায় একটি মাদকের অভিযানে পুলিশের ওপর হামলা ও গুলি করার ঘটনায় লেলিন অন্যতম আসামি ছিল। ২০০১ সালে খিলগাঁও এলাকার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তিনি।’

ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহত ব্যক্তি নিক্সন নামে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্তত দশটা মামলা রয়েছে। সে একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। নিক্সন পলাতক ছিল।"

তিনি আরও বলেন, 'এটাকে ঠিক বন্দুকযুদ্ধ বলা যাবে না। দুই গ্রুপের গোলাগুলিতে মনে হয় সে মারা গেছে। তখন ডিবি পুলিশ সেখানে যায়।'

লেলিনের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরের রাঢ়িখাল গ্রামে। তার বাবার নাম আব্দুর রউফ। সে সর্বশেষ রামপুরার উলন রোডের একটি বাসায় থাকত। হত্যা মামলায় সাজা হওয়ার পর সে দেশ থেকে একবার পালিয়ে পাশের একটা দেশে গিয়েছিল।

/এআরআর/এআর/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান