খিলগাঁওয়ে ঝিল থেকে ‘মাদক ব্যবসায়ী’র লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৮, ২৩:৪১আপডেট : ২০ মে ২০১৮, ২৩:৪৩

ঢাকা রাজধানীর খিলগাঁওয়ের একটি ঝিল থেকে হারুন (৩০) নামে এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খিলগাঁও থানা পুলিশ দাবি করছে, নিহত তরুণ এলাকায় চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী। তবে, নিহতের চাচা আবুল হাশেম বলেন, ‘পুলিশের ধাওয়ায় সে ঝিলে লাফিয়ে পড়ে মারা গেছে।’

রবিবার (২০ মে) বিকালে খিলগাঁওয়ের মেরাদিয়ার ঝিল থেকে হারুনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হারুন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ এলাকার আবদুল হাইয়ের ছেলে। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, ‘শনিবার (১৯ মে) রাতে মেরাদিয়ায় ঝিলপাড়ে অভিযান চালিয়ে জনি ও সুমনসহ তিন জনকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝিল থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘শনিবার রাতে অভিযানের সময় হারুন পালানোর চেষ্টা করেছিল। কাদাযুক্ত ঝিলে আটকে তার মৃত্যু হয় বলে ধারণা করছি। তবে, তারা সবাই মাদক বিক্রেতা ও সেবনকারী।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম