মহেশখালীর সংরক্ষিত বনের গাছ না কাটতে মৌখিক নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৮, ১৩:৩৯আপডেট : ২১ মে ২০১৮, ১৬:৩৪

আদালত

মহেশখালীর সংরক্ষিত বনে তেলের ডিপো ও তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে গাছ না কাটতে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২১ মে) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানিকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক খোকন ও অ্যাডভোকেট তানজিম আল ইসলাম। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মির্জা সুলতান আল রাজা। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে তানজিম আল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদালতে আজ এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। শুনানিকালে আদালত মহেশখালীর সংরক্ষিত বনে তেলের ডিপো ও তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে বনের গাছ না কাটতে অ্যাটর্নি জেনারেলকে মৌখিক নির্দেশ দিয়েছেন। তবে অ্যাটর্নি জেনারেল শুনানির জন্য সময় চাওয়ায় আদালত রিটের শুনানি মুলতবি রেখেছেন। আগামী সোমবার এ বিষয়ে পুনরায় শুনানি হতে পারে।

প্রসঙ্গত, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়ার সংরক্ষিত বনের গাছ কেটে তেলের ডিপো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি মন্ত্রিপরিষদ সভায় অনুমোদন দেওয়া হয়। এরপর সংরিক্ষত বনের গাছ কাটার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিট দায়ের করা হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এএসএম গোলাম কিবরিয়া রিটটি দায়ের করেন।

/বিআই/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের