পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) এসপি মো. মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদক থেকে পাঠানো এক চিঠিতে আগামী ৬ জুন দুদকে হাজির হয়ে নিজের বক্তব্য দিতে তাকে তলব করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মিজানুর রহমানকে ডাকা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
প্রণব কুমার বলেন, ‘এসআইসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জন পুলিশ সদস্যকে সাভারের হেমায়েতপুর আলীপুর ব্রিজ সংলগ্ন ৮৪ শত জমির ওপর বাড়ি ও মিরপুর মাজার রোড সংলগ্ন আলমাস টাওয়ারে বাড়ি নির্মাণে ব্যবহার করা, ভারত থেকে চুন আমদানি করে নকল সার উৎপাদন করে আসল টিএসপি সার বলে বাজারে বিক্রির অভিযোগ রয়েছে এসপি মিজানুর রহমানের বিরুদ্ধে।’








