মাদকবিরোধী অভিযানে মোহাম্মদপুরে আটক ১০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৮, ১৯:১৫আপডেট : ০৫ জুন ২০১৮, ১৯:২০

মোহাম্মদপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান মাদকবিরোধী অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারীও রয়েছেন। মঙ্গলবার (৫ জুন) বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত মোহাম্মদপুরের বাঁশবাড়ি, মোহাম্মাদীয় হাউজিং, শিয়া মসজিদ এলাকায় অভিযান চালায় পুলিশ তাদের আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওয়াহিদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি ওয়াহিদুল হক বলেন,  ‘মাদকবিরোধী অভিযান চলছে। ইতোমধ্যে আমরা দশজনকে আটক করেছি। তাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করবো। তারপর আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিরপরাধী কাউকে হয়রানি করা হচ্ছে কিনা, জানতে চাইলে এডিসি বলেন, ‌‘আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি, কেবল তাদেরই গ্রেফতার করছি।’ তিনি আরও বলেন, ‘অভিযানের সময় মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকার একটি বস্তিতে থাকা শীর্ষ মাদক ব্যবসায়ী মনিরা বেগমের বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে এয়ারকুলার, এলইডি টিভি, ফ্রিজ, অ্যাটাচ বাথরুম দেখে পুলিশ সদস্যরা অবাক হন। বাসার ভেতরে এলোমেলো কাপড়চোপড় পড়ে আছে। কিছু ইয়াবার প্যাকেট ও রাবার পাওয়া গেছে। বাসার ভেতরে কেউ ছিল না। প্রতিবেশীরা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হওয়ার পর থেকে মনিরা বেগম গা ঢাকা দিয়েছেন। তিনি বাসায় থাকতেন না।’

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মনিরা বেগমের বিরুদ্ধে দশটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক।’

/এআরআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের