১৪৯ কোটি টাকা আত্মসাতের মামলায় দুদকের চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৮, ১৮:২৫আপডেট : ১৯ জুন ২০১৮, ১৮:২৮

১৪৯ কোটি টাকা আত্মসাতের মামলায় দুদকের চার্জশিট অনুমোদন চট্টগ্রামে সাউথ ইস্ট ব্যাংকের হালিশহর শাখা থেকে ঋণ নিয়ে ১৪৯ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চার ব্যক্তির বিরুদ্ধে মামলায় চার্জশিট দাখিলের অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৯ জুন) এই অনুমতি দেওয়া হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে চার্জশিট দাখিল করা হবে।
ঋণ নিয়ে প্রতারণার ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হালিশহর থানায় দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেইন মৃধা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন রাইজিং স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামিলা নাজলিন মাওলা, পরিচালক জসিম উদ্দীন চৌধুরী ও রাইজিং অ্যাগ্রো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক আসলাম চৌধুরী।
ওই চার ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পরস্পর যোগসাজশের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংকের হালিশহর শাখা থেকে ২০১০ ও ২০১২ সালে এলটিআর ফ্যাসিলিটি ঋণ বাবদ ১৫২ কোটি ৮৪ লাখ টাকা গ্রহণ করেন তারা। পরবর্তী সময়ে সুদসহ ২৩৭ কোটি ৫২ লাখ টাকার মধ্যে ৮৮ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করেন।
কিন্তু বাকি ১৪৯ কোটি ২০ লাখ টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করেন দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেইন মৃধা।

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের