কোটা আন্দোলন: ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের মামলার তদন্ত প্রতিবেদন ৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ১২:০৭আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১২:১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা কোটা সংস্কার আন্দোলনের সময় মিথ্যা তথ্যর ভিত্তিতে ফেসবুকে উসকানিমূলক তথ্য প্রচারের অভিযোগে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী দিন ৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান একথা জানিয়েছেন।

বুধবার (৪ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্ত মামলা তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেনি। তাই ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক খুরশীদ আলম এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত,  গত ৮ এপ্রিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার, মৃত্যু, রগ কাটার গুজব ছড়ানো, উসকানিমূলক তথ্য প্রচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টাকারার অভিযোগে কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ (উপ-পরিদর্শক) এসএম শাহজালাল ‘অজ্ঞাতনামা’ আসামিদের বিরুদ্ধে রাজধানীর রমনা মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধিত) ২০১৩ এর ৫৭(২)/৬৬ ধারায় মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম