ওয়ারীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৮, ২১:৫১আপডেট : ০৪ জুলাই ২০১৮, ২১:৫৪

 রাজধানীর ওয়ারীর যাত্রাবাড়ী থানাধীন ধলপুর ও বিবির বাগিচা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮ জন মাদকব্যবসায়ী ও সেবীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিএমপির ওয়ারী বিভাগের পুলিশের অভিযানের সময় তাদের আটক করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

এ সময় তাদের কাছ থেকে ৫০ পিছ ইয়াবা, এক হাজার ১৫০ পুরিয়া হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা ও ১০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
ডিএমপির ওয়ারী বিভাগের ডিসি মো. ফরিদ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘অভিযানে ৮ মাদকব্যবসায়ী ও সেবীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি