গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৩:২৪আপডেট : ১১ জুলাই ২০১৮, ১৩:৪৬

আদালত রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন আদালত।

বুধবার (১১ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।

প্রসঙ্গত, রাজধানীর গুলশানের উত্তর কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে খুন হওয়া গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪২) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে মেয়ে সুজাতের শরীরের গলা ও বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।

গত ২০ মার্চ রাত ৯টার দিকে কালাচাঁদপুর এলাকার ওই ফ্ল্যাট থেকে বেসেথ চিরান ও সুজাত চিরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজন ঝুলন্ত ছিলেন।

২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ওই ঘটনায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে গ্রেফতার করা হয়।

/টিএইচ/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম