রিমান্ড শেষে কোটা সংস্কার আন্দোলনের তিন নেতা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০১৮, ১৯:২০আপডেট : ১৪ জুলাই ২০১৮, ১৯:২৪

 ফারুক হোসেন, জসিমউদ্দিন ও মশিউর রহমান কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়া অভিযোগে শাহবাগ থানার দুই মামলায় সাধারণ ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামি হলেন, জসিম উদ্দিন ও মশিউর রহমান। দুই দিনের রিমান্ড শেষে আসামিদের শনিবার (১৪ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামিদের জামিনের আবেদন করেন আইনজীবী জাহিদুর রহমান। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী জামিন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (১০ জুলাই) আসামিদের দুই দিনের রিমান্ডে পাঠান ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল আল মাসুদ ।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রাত ১টার দিকে সহস্রাধিক বিক্ষোভকারী ভিসির বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়াল টপকে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ দিয়ে বিভিন্ন নাশকতা মূলক কর্মকাণ্ড করে। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়। রাস্তায় জনসংযোগ করে নাশকতামূলক কর্মকাণ্ড করে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের নামে উসকানিমূলক বিবৃতি দিয়ে সাধরণ মানুষের ব্যাপক ক্ষতি সাধন করে। ওই ঘটনায় শাহবাগ থানায়( উপ-পরিদর্শক) রবিউল ইসলাম বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।

/টিএইচ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের