হলি আর্টিজান মামলার চার্জশিট আদালতে উপস্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১২:২৮আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১২:৩৪

গুলশান হামলা হলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার( ২৬ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক নুরুন্নাহার ইয়াসমিন এর আদালত চার্জশিট দেখে পরবর্তী কার্যক্রমের (বদলির) জন্য সিএমএম আদালতে পাঠিয়ে দেন।

আদালত সংশ্লিষ্ট শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তার সহকারী ময়েজ আহমেদ এই তথ্য জানান। তিনি বলেন, ‘বিচারক নথি সাক্ষর করে সিএমএম আদালতের কাঠে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন। পরবর্তীতে সিএমএম আদালত বদলির জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর আদেশ দেবেন।’

এর আগে সোমবার (২৩ জুলাই) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির (কাউন্টার টেরোরিজমের পরিদর্শক) ঢাকা মহানগর হাকিম আদালতের জিআর শাখায় এ চার্জশিট দাখিল করেন।

সোমবার সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘একুশ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছি। এরমধ্যে ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হয়েছে। নিহতদের ভূমিকা উল্লেখ করে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি আটজনকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জন এখনও পলাতক রয়েছে।’

প্রসঙ্গত, গুলশান হামলার তদন্তে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মোট ২১ জনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তারা হলেন- তামিম চৌধুরী, সরোয়ার জাহান ওরফে আব্দুর রহমান, তানভীর কাদেরী ওরফে জামসেদ, নূরুল ইসলাম মারজান, বাশারুজ্জামান চকোলেট, মিজানুর রহমান ওরফে ছোট মিজান, মেজর (অব.) জাহিদুল ইসলাম, রায়হান কবির ওরফে তারেক, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, মীর সামিহ মোবাশ্বের, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম উজ্জ্বল ওরফে বিকাশ, জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী, আসলামুল ইসলাম ওরফে রাশেদ ওরফে র‍্যাশ, সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ, হাদীসুর রহমান সাগর, রাকিবুল হাসান রিগ্যান, মিজানুর রহমান ওরফে বড় মিজান, মামুনুর রশিদ রিপন ও শরীফুল ইসলাম খালিদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়,  জড়িতদের মধ্যে সরাসরি হামলায় অংশ নেওয়া পাঁচ জঙ্গি রোহান, নিবরাস, মোবাশ্বের, পায়েল ও উজ্জ্বল পরের দিন কমান্ডো অভিযানে ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া এই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম চৌধুরীকে। ২০১৬ সালের ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশ সদর দফতর ও কাউন্টার টেরোরিজম ইউনিটের জঙ্গিবিরোধী এক অভিযানে দুই সহযোগীসহ মারা যায় তামিম। এছাড়া পরিকল্পনায় অন্যতম সহযোগী হিসেবে উল্লেখ রয়েছে সরোয়ার জাহান ওরফে আব্দুর রহমানের নাম। ২০১৬ সালের ৮ অক্টোবর আশুলিয়ায় সারোয়ার জাহানের বাড়িতে র‍্যাব অভিযান চালালে পাঁচ তলা থেকে পালাতে গিয়ে নিচে পড়ে নিহত হয় সরোয়ার।

গুলশান হামলায় হামলাকারীদের আশ্রয় ও অর্থদাতা হিসেবে নাম এসেছে তানভীর কাদেরী ওরফে জামসেদের নাম। ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর আজিমপুর এলাকায় সিটিটিসির এক অভিযানে নিহত হয় তানভীর। নূরুল ইসলাম মারজানকে গুলশান হামলার পরিকল্পনাকারীর সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে চার্জশিটে। ২০১৭ সালের ৬ জানুয়ারি মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিটের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সহযোগীসহ নিহত হয় মারজান।

মারজানের মতো বাশারুজ্জামান চকোলেটও শীর্ষ নেতা তামিম চৌধুরীর সহযোগী হিসেবে গুলশান হামলার পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২০১৭ সালের ২৬ ও ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিটিটিসি’র এক জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয় বাশার। গুলশান হামলায় অস্ত্র ও গ্রেনেড সরবরাহে মিজানুর রহমান ওরফে ছোট মিজানের ভূমিকা ছিল বলে তদন্তে উঠে এসেছে। বাশারুজ্জামানের সঙ্গে একই দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিটিটিসি’র জঙ্গিবিরোধী অভিযানে মারা যায় মিজান।

গুলশান হামলায় অংশ নেওয়া হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে তদন্তে নাম এসেছে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া মেজর জাহিদুল ইসলামের। ২০১৬ সালের ২ সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে সিটিটিসি’র জঙ্গিবিরোধী অভিযানে নিহত হয় জাহিদ। জাহিদের পাশাপাশি রায়হান করিব ওরফে তারেকও হামলাকারীদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিল। তারেক ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে আট সহযোগীসহ নিহত হয়।

২০১৬ সালের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারি এবং ‘ও’ কিচেনে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হাতে ওইদিন নিহত হন দেশি-বিদেশি ২০ নাগরিক। অপারেশন চালাতে গিয়ে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। টানা প্রায় ১১ ঘণ্টা জঙ্গিদের নিয়ন্ত্রণে ছিল হলি আর্টিজান। জিম্মি করে রাখা হয়েছিল হোটেলের কর্মচারীসহ রেস্তোরাঁয় আগতদের। পরদিন সকালে ‘অপারেশন থান্ডারবোল্টে’র  মাধ্যমে রুদ্ধশ্বাস এই জিম্মি ঘটনার অবসান হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হলি আর্টিজান থেকে ৩২ জনকে উদ্ধার করেন। কমান্ডো অভিযানে নিহত হয় ৫ জঙ্গিসহ ছয় জন।

আরও পড়ুন- হলি আর্টিজান মামলার চার্জশিট দাখিল, আসামি ৮

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি