স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা: নিউ ভিশনের বাসচালক ও হেলপার কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৮:৩৯আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৫৫

স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে ধাক্কা: নিউ ভিশনের বাসচালক ও হেলপার কারাগারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের গাড়িকে ধাক্কা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় নিউ ভিশন পরিবহনের বাসচালক মানিক মিয়া ও হেলপার ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রায়হানুল ইসলাম এই আদেশ দেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মানিক মিয়া ও ইব্রাহিম খলিলকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার (উপ-পরিদর্শক) রুহুল আমিন।

এর আগে গত ১১ আগস্ট শেরেবাংলা নগর থানার পুলিশ (উপ-পরিদর্শক) রুহুল আমিন আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, আসামি পক্ষের আইনজীবী ইকবাল হোসেন জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
উল্লেখ্য, গত ১০ আগস্ট জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এক রোগীকে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে বের হয়ে নাখালপাড়ায় একটি অনুষ্ঠানে যাওয়ার সময় রাত ৯টায় কলেজগেট এলাকায় যাত্রী ছাউনির সামনে নিউ ভিশন পরিবহনের একটি বাস পেছন দিক থেকে মন্ত্রীর গাড়িকে ধাক্কা দেয়। তখন ওই বাসটি চালাচ্ছিলেন হেলপার ইব্রাহিম খলিল। এতে মন্ত্রীর গাড়ির পেছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় চালক ও হেলপারের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম