কল্যাণপুরের জঙ্গি হামলার প্রতিবেদন ১৪ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৬আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১৫

কল্যাণপুরের জঙ্গি আস্তানা (ফাইল ফটো)

রাজধানীর কল্যাণপুরে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৪ অক্টোবর জমা দিতে নতুন দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সুব্রত ঘোষ এই দিন ধার্য করেন। আদালতের ভারপ্রাপ্ত সাধারণ নিবন্ধন কর্মকর্তা তাহেরা বানু বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

জানা গেছে, এ মামলায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন এই দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং’ বাড়িতে রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ, পালিয়ে যায় একজন। তারা সবাই জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছিল পুলিশ।

ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহার ঢাকা সিএমএম আদালতে পৌঁছালে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ মামলায় রাকিবুল হাসান রিগ্যান ওরফে শামীম নামে এক আসামি আটক রয়েছে।

/টিএইচ/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম