রাজধানীর গুলশান-শাহজাদপুর এলাকায় পিকআপের ধাক্কায় সোলেমা খাতুন ( ৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন।
নিহতের নাতি মো. নাঈম বলেন, ‘আমার ছোট খালা হেলেনার ছেলে হেলালকে নিয়ে স্থানীয় স্কুল থেকে বাসায় ফেরার পথে শাদাজাদপুর সুবাস্তু টাওয়ার সংলগ্ন সড়কে রাস্তা পারা হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। এখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মুমূর্ষু অবস্থায় সোলেমা খাতুনকে উদ্ধার করে ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’







