মির্জা ফখরুলসহ ৫৫ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, ৭ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৮, ০১:০৯আপডেট : ০২ অক্টোবর ২০১৮, ০১:২৮

বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির প্রায় সব সিনিয়র নেতাসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হাতিরঝিল থানা পুলিশ। এরমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের সোমবার (০১ অক্টোবর) আদালতে সোপর্দ করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলার এজাহার ও হাতিরঝিল থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। হাতিরঝিল থানার এসআই শরিফ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

এজাহারে দেখা য়ায়, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ১ নম্বর আসামি করা হয়েছে। ২ নম্বর আসামি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ৩ নম্বর ড. মঈন খান, ৪ নম্বর নজরুল ইসলাম খান, ৫ নম্বর আমির খসরু মাহমুদ চৌধুরী, ৬ নম্বর ব্যারিস্টার মওদুদ আহমদ; ৭ নম্বর আমান উল্লাহ আমান, ৮ নম্বর রুহুল কুদ্দুস তালুকদার, ৯ নম্বর রুহুল কবির রিজভী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১০ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া আরও ৪৫ জন নেতাকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার তাদের বিরুদ্ধে অভিযোগ- রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় রবিবার (৩০ সেপ্টেম্বর) অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা দিয়েছেন, পুলিশকে আক্রমণ করেছেন, যানবাহন ভাঙচুর ও ক্ষতিসাধন করেছেন। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, পেট্রোল বোমা, বিস্ফোরিত ককটেলের অংশ, কাচের টুকরা ও ইটের টুকরা উদ্ধার করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন- বাড্ডার ৪১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সামছুল হক (৪০), একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন (৪০), গুলশান ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ বিন সোলায়মান (৪৪), গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের কমিশনার শফিউদ্দিন (৪৩), ময়মনসিংহের ভালুকা থানা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন (৫৩), কুমিল্লা জেলা বিএনপির সহসভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া (৪৮) ও কুমিল্লার লাঙ্গলকোট থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব খন্দকার (৩৫)।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম বিএনপির রবিবারের সমাবেশকে কেন্দ্র করে সাতজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম