তিতাসের এমডিসহ ৫ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৭:৫১আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৭

দুদক-তিতাস তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মসিউর রহমানসহ ৫ কর্মকর্তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. ফরিদ আহমেদ পাটোয়ারী সই করা চিঠি বিশেষ পুলিশ সুপার (ইমেগ্রশন) স্পেশাল ব্রাঞ্চ বরাবর পাঠানো হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেন  

নিষেধাজ্ঞা প্রাপ্ত তিতাসের অন্য কর্মকর্তারা হলেন—তিতাসের গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উপ-মহাব্যবস্থাপক এস এম আবদুল ওয়াদুদ, আবিডি-নারায়ণগঞ্জ শাখার মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী।  মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে।  দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে দুদক অভিযোগটি অনুসন্ধান করছে।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান