সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০১৮, ১৭:৩৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৮, ১৮:০০



 শাহজাহান সিরাজ (ফাইল ছবি)

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি জমি বিক্রি করে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির সাবেক মন্ত্রী শাজাহান সিরাজ ও কিশোরগঞ্জ পেপার হাউজের মালিক আওলাদ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে দুদক। সোমবার( ৮ অক্টোবর) দুদকের (উপ-পরিচালক) মো. ফরিদ আহমেদ পাটোয়ারী ১২ জনকে সাক্ষী করে অভিযোগপত্রটি ঢাকা মহানগর হাকিম আদালতে দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিএনপি সরকারের আমলে বস্ত্র ও পাটমন্ত্রী ছিলেন শাজাহান সিরাজ। ওই সময় কিশোরগঞ্জ জেলার নিকলীতে বিলুপ্ত বাংলাদেশ পাট করপোরেশনের ১০ দশমিক ৪৫ একর জমি নিয়মবহির্ভূতভাবে বিক্রি করে দেওয়া হয়। ওই জমির প্রকৃত দাম ছিল ২ কোটি ৫৯ লাখ টাকা। সম্পত্তি বিক্রির জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় গঠিত কমিটির সুপারিশ উপেক্ষা করে শাজাহান সিরাজ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৬০ লাখ ৮২ হাজার ৫২৩ টাকায় ওই সম্পত্তি বিক্রি করে দেন। কিশোরগঞ্জ পেপার হাউজের মালিক মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগসাজশে ওই জমি তার কাছে বিক্রি করে মন্ত্রী বাকি অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ওই ঘটনায় ২০১৬ সালের ২ নভেম্বর শাজাহান সিরাজের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় দুদকের (উপ-পরিচালক) ফরিদ আহমেদ পাটোয়ারী মামলাটি দায়ের করেন।

/টিএইচ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান