দুদকের মামলায় ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৮, ১৬:২৬আপডেট : ১০ অক্টোবর ২০১৮, ১৬:২৮

রফিকুল আমিন (ফাইল ছবি) জ্ঞাতআয়-বহির্ভূত সম্পদ অর্জনের দায়ের দুদকের দায়ের করা মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল আমিনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার জামিন প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি করে বুধবার (১০ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে  আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এম. মইনুল ইসলাম। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরিন, এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এর আগে জ্ঞাতআয়-বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদ অর্জনের বিবরণী জমা না দেওয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা মডেল থানায় রফিকুল আমিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এরপর ২০১৭ সালের ৬ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এ মামলার চার্জশিট দাখিল করা হয়। এরপর এই বছরের ১২ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২০১৬ সালের ২ নভেম্বর এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে মামলাটিতে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন রফিকুল আমিনের আইনজীবীরা। যার পরিপ্রেক্ষিতে গত বছরের ১২ মার্চ রফিকুল আমিনকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বুধবার সেই রুল যথাযথ ঘোষণা করে এই মামলায় রফিকুলের জামিন মঞ্জুর করেন আদালত। তবে অন্য মামলায় জামিন না থাকায় এখনই তিনি কারামুক্তি হতে পারছেন না বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম