গাবতলীতে ১৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ২১:১৫আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২১:২৩

আটক চার জন রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব- ১০)। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলো- মো. আমিনউল্লাহ (১৯), মো. মাহবুব আলম (৪১), মো. আবু বক্কর সিদ্দিক (২৩) ও মো. আজাদ (২৪)। এসময় তাদের কাছ থেকে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭ হাজার ৬২৫ টাকা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. কাইয়ুমুজ্জামান খান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি টেকনাফ ও কক্সবাজার থেকে বাসযোগে ইয়াবার একটি চালান গাবতলী বাসস্ট্যান্ড এলাকায় হস্তান্তর হবে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গাবতলী বাস টার্মিনালে র‌্যাব সদস্যরা অবস্থান নেয়। অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানায়, আটক মো. আমিনউল্লাহ কক্সবাজার জেলার রামু থানার ইলিশিয়া পাড়ার মো. সৈয়দ হোসেনের ছেলে। মো. মাহবুব আলমের বাড়ি সিলেটের পল্লবী থানার পশ্চিম পাঠানটোলায়। তার বাবার নাম মৃত ইউনুস আলী।  মো. আবু বক্কর সিদ্দিক বান্দরবান জেলার আলী কদম থানার পাট্টাখাইয়া গ্রামের মো. সিদ্দিকের ছেলে। মো. আজাদ কক্সবাজারের উত্তর নানিয়াচাটা এলাকার মো. শফিউল্লাহর ছেলে। এর আগেও তারা বিভিন্ন সময় ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছিল বলে জানা গেছে।

/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি