নিয়োগ বিজ্ঞপ্তির নামে বাণিজ্য, গ্রেফতার ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৮, ১৩:১৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৩:২৯

গ্রেফতার চাকরি দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ করার অভিযোগে ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ৭ প্রতারককে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ঢাকা মেট্রোর দক্ষিণ বিভাগ।

মঙ্গলবার (৩০ অক্টোবর)  দুপুরে সিআইডির সহকারী পুলিশ সুপার শারমীন জাহান এক খুদে বার্তায় এই তথ্য জানান।

তিনি বলেন, ‘লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড একটি ভুয়া নিয়োগ প্রতিষ্ঠান। বেকারদের নিয়োগের কথা বলে তারা জামানত হিসেবে টাকা জমা রেখে তা আত্মসাৎ করে। এই গ্রুপের সাতজনকে সোম ও মঙ্গলবার রাজধানীরর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।’

বেকার যুবক ও তরুণকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও পণ্য বিক্রির মাধ্যমে টাকা উপার্জনের প্রলোভন দেখিয়ে প্রায় কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতিষ্ঠান। এর আগেও সাভারের আশুলিয়া, গাজীপুর থেকে এই প্রতিষ্ঠানের প্রতারক লোকজন ২০১৫ ও ২০১৬ সালে পুলিশের হাতে গ্রেফতার হয়।

এরা পত্রিকা ও পরিবহনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে। সিআইডি জানিয়েছে, প্রথমে খাওয়া ও বাসস্থানের সুবিধাসহ বিভিন্ন কোম্পানিতে মাসে ৮-১০ হাজার টাকা বেতনে চাকরির সঙ্গে পণ্য বিক্রির ওপর কমিশনের প্রলোভনে দেখিয়ে তরুণ ও বেকার যুবকদের আকৃষ্ট করা হয়। এরপর প্রশিক্ষণের কথা বলে তাদের কাছ থেকে ৩৫-৪০ হাজার টাকা জামানত নেওয়া হয়। যোগদানের পরপরই প্রশিক্ষণের নামে তাদের চাকরিপ্রার্থী সংগ্রহের কৌশল শেখানো হয়।

মানুষের সঙ্গে প্রতারণা করা কৌশল শিখিয়ে থাকে তারা। যত লোক জোগাড় করা যাবে, বেতন ও কমিশন তত বাড়তে থাকবে বলে প্রলুব্ধ করা হয়। তাদের পরামর্শ অনুযায়ী চাকরি প্রত্যাশীরা আত্মীয়স্বজন ও বন্ধুসহ পরিচিতদের ওই প্রতিষ্ঠানে চাকরি পেতে উৎসাহিত করেন। তাদের কথায় অনেকেই জামানত দিয়ে ওই প্রতিষ্ঠানে যোগদান করেন।

এর আগেও সিআইডি এমন অপরাধ গোষ্ঠীকে গ্রেফতার করেছে। এ বিষয়ে বেলা দেড়টায় প্রেসব্রফিংয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান শারমীন জাহান।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত