মার্কিন রাষ্ট্রদূতকে হুমকি দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার, ডিজিটাল আইনে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৮, ১৫:৫৫আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৬:০২

গ্রেফতার ঢাকায় অবস্থিত  মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতের নাম রাজীব উদ্দিন (৩০)। তাকে রাজবাড়ীর পাংশা থানা থেকে গ্রেফতার করে পুলিশ। রাজীব উদ্দিনের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিএমপি'র অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,  সম্প্রতি মার্কিন দূতাবাস থেকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করা হয় যে অজ্ঞাত এক ব্যাক্তি দূতাবাসের মেইলে হুমকি দিয়ে বলে মার্কিন রাষ্ট্রদূতের গাড়ি ও অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় রবিবার মধ্যরাতে রাজবাড়ি জেলার পাংশা থানার সাতবাড়িয়া গ্রাম থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হুমকি দেওয়ার কথা স্বীকার করেছে।

/এনএল/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের