দুদক কর্মকর্তার মেয়েকে কুপিয়ে জখম, তরুণ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৮, ১৮:৪৬আপডেট : ০৮ নভেম্বর ২০১৮, ১৯:২৮

আটক হাবিব রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে দুদক কর্মকর্তার মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগে এক তরুণকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে।

আহত তরুণী (১৫) ও আটক হাবিব (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় হাবিব নামে একজনকে আটক করা হয়েছে। তবে কী কারণে কোপানো হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ’

মেয়েটি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ইরফান বলেন, ‘মেয়েটির মাথা, পেট, পিঠ, হাত ও ঠোঁটসহ বিভিন্ন স্থানে কাটা জখম রয়েছে। তবে, মাথার ভেতরে কোনও ইনজুরি পাওয়া যায়নি। আমাদের এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ক্যাজুয়ালটি বিভাগে পাঠানো হয়েছে।’

মতিঝিল থানা পুলিশ ও ঢামেক সূত্রে জানা গেছে, বিকাল আনুমানিক সোয়া ৩ টার দিকে হাবিব দুদকের ওই কর্মকর্তার বাসায় প্রবেশ করে মেয়েটিকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে পাশের লোকজন হাবিবকে আটক করে মারধর ও পুলিশে সোপর্দ করে।

/এআইবি/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান