মোহাম্মদপুরে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০১৮, ১৯:০৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৯:১৮

আটকৃতদের কাছে পাওয়া ইয়াবা ও টাকা

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে একহাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-২। শুক্রবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ে ঢাকা ডায়গনস্টিক সেন্টারের সামনে চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো– মো. নুরুল আফসার (৩০), মোছা. হাসনা হেনা (৩৮), মো. আবুল বাশার (২৮) ও মো. ফরকান (৩০)। আটককৃতদের কাছে পলিথিনের কাগজ দিয়ে মোড়ানো একহাজার পিস ইয়াবা, নগদ টাকা একলাখ ৬০ হাজার টাকা, ৪টি মোবাইল, নিউ ইগল পরিবহনে ২টি টিকেট পাওয়া যায়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া, এএসপি) মোহাম্মদ সাইফুল মালিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন সংবাদে জানতে পারি, চট্টগ্রাম থেকে আসা নিউ ইগল পরিবহন করে ইয়াবা ট্যাবলেটের একটি চালান মোহাম্মদপুর এলাকায় যাবে। এরপর মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের ঢাকা ডায়গনস্টিক সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সিগন্যাল দিলে চেকপোস্টের সামনে এসে ভেতরে থাকা যাত্রীরা রেব হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন চার জনকে আটক করা হয় এবং একহাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।’

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, বর্তমানে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশে তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে তা নানা কৌশলে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেয়। এর আগেও বেশ কয়েকটি ইয়াবার চালান সরবরাহ করেছিল তারা। এ ছাড়া, তাদের জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে।’ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম