মিরপুর থেকে হিযবুত তাহরীরের ৫ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৮, ১০:২৮আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১২:২১

আটক পাঁচজন রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীর-এর পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তারা হলেন- তারেক মোহাম্মদ ফয়সাল, তানভীর আহম্মেদ, মোস্তফা মোরসালীন প্রাঙ্গন, জামিনুর রেজা ও ফারাবী খান অনিক। তাদেরকে শনিবার রাতে মিরপুরের পীরেরবাগ থেকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) সকালে র‍্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাতে ওই পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

রবিবার দুপুরে র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার, চৌধুরী মঞ্জুরুল কবির র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, তাদের কাছ থেকে হিযবুত তাহরীরের বিভিন্ন ধরনের লিফলেট, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে, ফয়সাল কল্যাণপুরের আর্টিসান কোচিং সেন্টারের শিক্ষক। ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীরের সদস্য হন তিনি। তানভীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে সে হিযবুত তাহরীর কর্মী সংগ্রাহক ও মিরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত। প্রাঙ্গন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র। সে সংগঠনের সক্রিয় সদস্য। জামিনুর রেজা নবীন, তেজগাঁও কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্র। ফারাবী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ফলিত গণিতের তৃতীয় বর্ষের ছাত্র। তাদের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানান র‍্যার-৪ সিও।

/এআরআর/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম