২ বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না, আপিলেও বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১২:৩৯

সুপ্রিম কোর্ট বিচারিক আদালতে কোনও ব্যক্তি ২ বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে বিচারিক আদালতের সাজার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে (হাইকোর্ট) দণ্ড স্থগিত করা হলে কিংবা আপিল চলাকালে কোনও ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে আপিল বিভাগে দণ্ড স্থগিত কিংবা বাতিল হলে ওই ব্যক্তি নির্বাচনে অংশ নিতে বাধা থাকবে না বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাজা স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৮ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে মঙ্গলবার (২৭ নভেম্বর) দুর্নীতির অভিযোগে বিচারিক আদালতে দায়ের হওয়া মামলার দণ্ড (কনভিকশন অ্যান্ড সেন্টেন্স) স্থগিত চেয়ে বিএনপির ৫ নেতার করা আবেদন খারিজ করে দেন হাইকোর্ট।

এদিকে, দুর্নীতির মামলা দণ্ডপ্রাপ্ত বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেনের সাজা স্থগিত চেয়ে করা আবেদনের ওপর নো অর্ডার (কোনও আদেশ নয়) দিয়েছেন আপিল বিভাগ। 

আদালতে ডা. এ জেড এম জাহিদ হোসেনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, আহসানুল করীম ও খায়রুল আলম চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। 

পরে ব্যারিস্টার খায়রুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাজা স্থগিত চেয়ে ডা. জাহিদ হোসেন হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন। হাইকোর্ট সে আবেদন মঙ্গলবার খারিজ করে দেন। এরপর সে আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে গেলে আজ তার সাজার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়। এরই শুনানি নিয়ে আপিল বিভাগ এ আবেদনের ওপর নো অর্ডার দেন। ফলে তার সাজা স্থগিতের বিষয়ে সব আইনি প্রক্রিয়া শেষ। তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়টি এখন রিটার্নিং অফিসারের ওপর নির্ভর করছে।’

আরও পড়ুন:

দণ্ড স্থগিত হলেও নির্বাচন করা যাবে না: হাইকোর্ট

 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম