হাফিজ ইব্রাহিমের অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৫:১০আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৩৮

হাফিজ ইব্রাহিম (ছবি: সংগৃহীত) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাইকোর্টের দেওয়া ৫০ লাখ টাকার অর্থদণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বিচারিক আদালত হাফিজ ইব্রাহিমকে দুদক আইনের ২৭(১) ধারায় ১০ বছর দণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। এছাড়া ওই আইনের ২৬(২) ধারায় তাকে তিন বছরের দণ্ড ও জরিমানা করা হয়। পরে হাইকোর্ট বিভাগ দুদক আইনের ২৭(১) ধারায় দেওয়া দণ্ড বাতিল করেন। পাশাপাশি ২৬(২) ধারায় তার দণ্ড বহাল রাখেন। তবে তিনি এই মামলায় কিছু দিন সাজা ভোগ করায়, বাকি সাজা আর ভোগ করতে হবে না বলে তার ৫০ লাখ টাকার অর্থদণ্ড বহাল রাখেন হাইকোর্ট।

তিন বছরের সাজা হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে খুরশীদ আলম খান বলেন, ‘গত ২৭ নভেম্বর হাইকোর্টের দেওয়া দণ্ড বাতিলের আদেশের মধ্যে আমি পড়তে পারি। আমি অর্থ দণ্ড স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছি। তবে আবেদনটি এখনও শুনানির জন্য উপস্থাপন করা হয়নি।’

গত ২৭ নভেম্বর হাইকোর্ট এক আদেশে সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে অভিমত দেন।

প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ও অবৈধ সম্পদ অর্জনের মামলাটি দায়ের করে দুদক। মামলায় ২০০৮ সালের ১৯ জুন হাফিজ ইব্রাহিমকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। আপিলের পর হাইকোর্ট হাফিজ ইব্রাহিমকে খালাস দেন।

এরপর হাইকোর্টের খালাস আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের পর আপিল বিভাগ খালাসের রায় বাতিল করে পুনরায় মামলাটি শুনানির জন্য হাইকোর্টে পাঠান। পরে এর বিরুদ্ধে হাফিজ ইব্রাহিম রিভিউ করলে সেটিও খারিজ করে দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের আদেশের পর হাইকোর্ট বিভাগে এ মামলার পুনঃশুনানি অনুষ্ঠিত হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের ওই রায় গত ২৮ নভেম্বর প্রকাশ পায়। হাইকোর্টের সে রায়ে ৫০ লাখ টাকার অর্থদণ্ড স্থগিত চেয়ে আবেদন জানান হাফিজ ইব্রাহিম।

/বিআই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন